ভারতের সরকার প্রশাসনিকভাবে ১৭০ মাদরাসা সিলগালা করেছে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

নিবন্ধন নেই এমন অভিযোগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হলদোয়ানির বনভুলপুরা এলাকায় সাতটি মাদরাসা সিলগালা করেছে স্থানীয় প্রশাসন।

Manual6 Ad Code

নিবন্ধন নেই এমন অভিযোগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হলদোয়ানির বনভুলপুরা এলাকায় সাতটি মাদরাসা সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে রাজ্যটিতে কমপক্ষে ১৭০টি মাদরাসা সিল করা হয়েছে বলে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম মুসলিম মিরর।

Manual1 Ad Code

রাজ্যের কর্মকর্তাদের দাবি, এসব প্রতিষ্ঠান মাদরাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বনভুলপুরা এলাকায় ‘বিশেষ পরিদর্শন অভিযান’ পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানগুলোর যথাযথ নিবন্ধন এবং অন্যান্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয়।

Manual6 Ad Code

কর্মকর্তারা জানিয়েছেন, পরিদর্শনকালে বেশ কয়েকটি মাদরাসা অনিবন্ধিত পাওয়া গেছে। যার ফলে তাদের মধ্যে সাতটি সিল করা হয়েছে। হলদোয়ানির সিটি ম্যাজিস্ট্রেট এ পি বাজপেয়ী বলেছেন, আমরা হলদোয়ানির মাদরাসাগুলো পরিদর্শনের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করছি। বেশ কিছু মাদরাসা রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করে, যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। কঠোর ব্যবস্থা গ্রহণ করে, আমরা এখন পর্যন্ত সাতটি মাদরাসা সিল করে দিয়েছি। কর্মকর্তাদের মতে, জেলা প্রশাসন গত মাসে বনভুলপুরা এলাকার মাদরাসাগুলোর একটি প্রাথমিক জরিপ পরিচালনা করেছিল। জরিপে অবস্থান, ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা এবং উপলব্ধ সুযোগ-সুবিধার মতো বিশদ বিবরণ নথিভুক্ত করা হয়।

Manual8 Ad Code

গত ২৬ মার্চ উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, তারা রাজ্যজুড়ে সিল করে দেওয়া ‘অবৈধ’ মাদরাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। কর্মকর্তারা বলছেন, রাজ্যে প্রায় ৪৫০টি নিবন্ধিত মাদরাসা রয়েছে। যারা সরকারকে তাদের নথি, ব্যাংক অ্যাকাউন্ট এবং আয়-ব্যয়ের সম্পূর্ণ বিবরণ দিয়েছে। কিন্তু ৫০০টিরও বেশি মাদরাসা কোনো স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন তারা।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি পৌরসভার কর্মকর্তারা বনভুলপুরা এলাকায় একটি ‘অবৈধ’ মাদরাসা ধ্বংস করে। তাদের দাবি, এটি দখলবিরোধী অভিযানের অংশ ছিল। যার ফলে মুসলমান এবং হালদওয়ানি পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসন ইন্টারনেট পরিষেবা স্থগিত করে এবং সব স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দেয়। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ভারত মাদরাসা সিলগালা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code