ভারতে করোনা সংক্রমণ ফের বাড়ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ১১ দিন পর ভারতে করোনার দৈনিক সংক্রমণ ফের ১৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯১ জন।

কেরালায় আক্রান্তের সংখ্যা বাড়তেই বৃহস্পতিবার ভারতে দৈনিক সংক্রমণ বেড়েছে।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১ হাজার ৬৭০ জন।

Manual8 Ad Code

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এর অধিকাংশই কেরালায়। অন্য রাজ্যগুলোতে দৈনিক মৃত্যু অনেকটা স্বাভাবিক রয়েছে।

Manual5 Ad Code

আক্রান্ত কম হওয়ায় গত কয়েক মাস ধরেই ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি কমায় দেশটিতে সক্রিয় রোগী সংখ্যা হল ১ লাখ ৩৮ হাজার ৫৫৬।

Manual2 Ad Code

ভারতের অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ব্যতিক্রম শুধু কেরালা। আগের থেকে কমলেও দক্ষিণের ওই রাজ্যে সাড়ে পাঁচ থেকে আট-নয় হাজারের মধ্যে ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

Manual6 Ad Code

গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে সাড়ে সাত হাজারের বেশি। মহারাষ্ট্রে ১ হাজার ৯৪। তামিলনাড়ুতে ৮২৮, পশ্চিমবঙ্গে ৮৫৩ এবং মিজোরামে ৫৩১। বাকি সব রাজ্যেই  ৫০০-র কম রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code