ভারতে কারাভোগের পর ৫ কিশোরকে বাংলাদেশে হস্থান্তর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

বেনাপোল (যশোর) :
ভারতে ২ বছর কারাভোগের পর ৫ বাংলাদেশী কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বুধবার রাতে বাংলাদেশে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ ।
ভারতীয় বিএসএফ সদস্যরা বিজিবির কাছে তাদের হ¯তান্তর করেন আনুষ্ঠানিকভাবে । তাদের বাড়ি নড়াইল, জেলায়।
বেনাপোল চেকপোস্টে বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার শহীদ জানান, ভালো চাকুরীর আশায় ২ বছর আগে বাংলাদেশী ৫ কিশোর দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যায় গত আড়ই বছর আগে। পরে কোলাকাতা পুলিশ তাদেরকে শহর থেকে আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের ২ বছর’র সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা কিশোরদের রাত ৮ টায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বিজিবি ৫ বাংলাদেশী কিশোরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code