

এম,এ রহিম.(বেনাপোল) যশোর :
করোনা প্রভাবে দীর্ঘ ৫০দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রেনে আমদানি শুরু হয়েছে। রবিবার দুুপুরে ভারতের কলিকাতা থেকে ৪১টি বগিতে মালবাহি ট্রেনে ২হাজার৩শ৯০মে:টন ফ্লাইএস নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। যার আমদানি কারক বাংলাদেশের রিয়ালিস ট্রেডার্স। রফতানিকারক ভারতের কলিকাতার ওরিয়েন্টাল ইন্টারন্যাশনাল। বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট-মেসার্স সাইফুল ইন্টারন্যাশন্যাল।
ভারতের কলিকাতা থেকে বোঝায়কৃত মালবাহি ট্রেনটি বেনাপোলে পৌছালে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সু রক্ষা মেনেই ট্রেনে আসা রেল চালকদের কাছ থেকে মালামালের ইনভয়েজ বুঝে নেওয়া হয়। পরে বন্দর ছেড়ে ভারতে ফিরে যায় ইজ্ঞিনটি। বিকালে বেনাপোল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় মালবাহি ট্রেনটি। রেলে পন্য আমদানি চালু হওয়ায় খুশি ব্যাবসায়িরা।
আমদানি কারক প্রতিনিধি,বেনাপোল কামাল হোসেন বলেন,করোনার কারনে ২২এপ্রিল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে বন্ধ হয়ে যায় আমদানি রফতানি। ৫০দিনপর রেলে আসলো এপন্য। পেয়াজ আদা ও কাচা মরিচ আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। রেলে মালামাল বহনে অনেকটা নিরাপদ হওয়ায় আমদানি চালু করতে বাংলাদেশ ভারত একমত হয়েছে। এর পর থেকে রেলে আমদানি বানিজ্য স্বাভাবিক থ্কাবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। ফলে দেশের অনেক শিল্পের উপকারে আসবে। এরপ্রভাব পড়বে বাজারে।
ইয়ার্ড মাষ্টার রেল ষ্টেশন বেনাপোল ইসাহক আলী-জানান,করোনার সময়ে ভারত থেকে রেলে আসছে পন্য। সুরক্ষা মেনেই সব কজ করা হচ্ছে। বন্দর কাষ্টম ও মেডিকেল টিমের সদস্যরা এসময় উপস্তিত ছিলেন বলে জানান তিনি।