ভারত ও পাকিস্তানের মধ্যে বেসামরিক বন্দিদের তালিকা বিনিময়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিজ নিজ দেশের হেফাজতে থাকা বেসামরিক বন্দি ও জেলেদের তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সোমবার (১ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। ২০০৮ সালের দ্বিপাক্ষিক চুক্তির বিধান অনুযায়ী কূটনীতিক চ্যানেলের মাধ্যমে এই বেসামরিক বন্দি ও জেলেদের তালিকা বিনিময়করে থাকে দেশ দুটি। প্রতি বছরের ১ জানুয়ারি ও এ জুলাই এ ধরনের তালিকা বিনিময় করা হয়। ভারতের হেফাজতে থাকা পাকিস্তানের ৩৬৬ বেসামরিক বন্দি এবং ৮৬ মৎস্যজীবীর তালিকা পাকিস্তানকে পাঠানো হয়েছে। একইসঙ্গে, ভারতের ৪৩ বেসামরিক বন্দি এবং ২১১ মৎস্যজীবীর তালিকা ভারতকে হস্তান্তর করেছে পাকিস্তান।

Manual1 Ad Code

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের হেফাজত থেকে বেসামরিক বন্দি ও জেলেসহ তাদের নৌকা এবং নিখোঁজ ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে ভারত সরকার। এছাড়া পাকিস্তানে সাজা শেষ হওয়া ১৮৫ জন জেলের দ্রুত প্রত্যাবাসন চেয়েছে দেশটির সরকার। একইসঙ্গে পাকিস্তানের হেফাজতে থাকা ৪৭ জন বেসামরিক বন্দি ও জেলে, যারা ভারতীয় বলে বিশ্বাস করা হয়, অবিলম্বে তাদেরও দূতাবাসের হেফাজতে দিতে বলা হয়েছে।

Manual5 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়েছে, সমস্ত বেসামরিক ভারতীয় বন্দি এবং জেলেদের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে। একে অপরের দেশে বন্দি এবং জেলেদের বিষয়সহ সমস্ত মানবিক বিষয়গুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে জানানো হয়েছে। এই বন্দি বিনিময় বাস্তবায়ন হলে ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৬৩৯ জন ভারতীয় জেল এবং ৭১ বেসামরিক বন্দি পাকিস্তান থেকে মুক্তি পাবে।

Manual4 Ad Code

সুত্র: ইউএনবি ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code