ভারত থেকে গম আমদানি শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ১৬ দিন পর আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে মোট ৪৫ ট্রাকে ১ হাজার টন গম আসবে। এর অংশ হিসেবে গত দুদিন (বুধ ও বৃহস্পতিবার) আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে ৬০০ টন গম বাংলাদেশে আমদানি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, গত বছরের ২ আগস্ট প্রথমবারের মতো এ বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। তখন প্রথম চালানে ৬৭টি ট্রাকে ১ হাজার ৩২০ টন গম দেশে আসে। এরপর চলতি বছরের মে মাসে আরও প্রায় দেড় লাখ টন গম বন্দরে পৌঁছায়। ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাংলাদেশের অ্যাগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান আড়াই হাজার টন গম আমদানির চুক্তি করে। প্রতি টন গম ৩৭০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া এ গমের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code