ভারত বড় ব্যবধানে হারালো ইংল্যান্ডকে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান অধিনায়ক হিসেবে এশিয়ার বাইরে ১০টি টেস্ট জয়ের রেকর্ড গড়লেন কোহলি।

Manual6 Ad Code

লিডস টেস্টে পরাজয়ের পর ওভালে দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ টেস্ট ম্যাচে ১৫৭ রানে ইংল্যান্ডকে হারালো ভারত। ওভালে এটা ভারতের ৫০ বছর পর প্রথম জয়। সেইসঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কোহলির দল।

আর দুর্দান্ত এই জয়ে অধিনায়ক হিসেবে বেশ কিছু অনবদ্য রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। এ নিয়ে প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে এশিয়ার বাইরে ১০টি টেস্ট জয়ের অনন্য এক রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

Manual4 Ad Code

ভারতের দেয়া ৩৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে চতুর্থ দিনে ৭৭ রান তুলে ইংলিশরা। ফলে পঞ্চম এবং শেষ দিনে তাদের প্রয়োজন ছিল আরও ২৮৯ রান। হাতে ছিল ১০ উইকেট। দলীয় ১০০ রানে এবং ব্যক্তিগত ৫০ রানে শার্দুল ঠাকুরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ররি বার্নস। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা ডেভিড মালান ফেরেন ৫ রানে। চারে নেমে অধিনায়ক জো রুট আজ কোনো ম্যাজিক্যাল ইনিংস উপহার দিতে পারেননি। ৭৮ বলে ৩৬ রান করে আউট হয়ে গেছেন।

Manual8 Ad Code

ইংল্যান্ডের দলীয় ১৮২ রানে ৭ম ব্যাটসম্যান হিসেবে জো রুটকে আউট করেই যেন আনন্দে মেতে ওঠে ভারতীয় শিবির। এছাড়া ওলি পোপ ২, জনি বেয়ারস্টো ০, মঈন আলী ০, ক্রিস ওকস ১৮ রানে আউট হয়ে যান। ভারতের পেস আক্রমণে ২১০ রানেই অলআউট হয়ে যায় ইংলিশরা।

৩ উইকেট  নিয়ে ভারতের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন উমেশ যাদব। ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ এবং শার্দুল ঠাকুর আর স্পিনার রবীন্দ্র জাদেজা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code