ভারত স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

হিলি (দিনাজপুর) :
ভারতে ৭৪ তম স্বধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবি-বিএসএফ মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ।

Manual1 Ad Code

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আহম্মেদ ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও এর মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প নায়েক সুবেদার হেলাল উদ্দিন সহ চেকপোষ্ট বিজিবি-বিএসএফ এর সদস্যগন উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আহম্মেদ জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার বিজিবির-বিএসএফ এর মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলে তিনি জানিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code