ভালুকের কাছাকাছি গিয়ে ছবি তোলায় কারাদণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
Manual4 Ad Code

এতেই বাধে বিপত্তি। বুনো ভালুকের বেশ কাছে গিয়ে ছবি তোলার অভিযোগ ওঠে ২৫ বছর বয়সী সামান্থার বিরুদ্ধে। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। দোষ স্বীকার করেন সামান্থা। তবে এতে মন গলেনি বিচারকের। চার দিনের কারাদণ্ড হয়েছে তাঁর। একই সঙ্গে গুনতে হচ্ছে এক হাজার ডলার জরিমানা।

ভালুকের সঙ্গে ছবি তোলায় জেল–জরিমানা, বিষয়টি বিচিত্র বটে। তবে আদালত বলছেন, এটা মামুলি ঘটনা নয়। এর মধ্য দিয়ে আইন ভেঙেছেন সামান্থা। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নিয়ম হলো ভালুক, নেকড়েসহ সেখানকার পশুপাখি থেকে অন্তত ৯০ মিটার দূরে থাকতে হবে দর্শনার্থীদের। কাছে ঘেঁষা যাবে না। এ নিয়ম ভাঙার কারণেই জেল–জরিমানা হয়েছে সামান্থার।

যুক্তরাষ্ট্রের উইমিং অঙ্গরাজ্যের ভারপ্রাপ্ত অ্যাটর্নি বব মুরে বলেন, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কোনো চিড়িয়াখানা নয়। এখানে পশুপাখি খাঁচায় বন্দী থাকে না, বরং খোলামেলা পরিবেশে মুক্তভাবে বসবাস করে, চলাফেরা করে। নিরাপদ দূরত্বে থেকে দর্শনার্থীরা পার্কে ঘুরতে পারেন। এমন নিয়ম থাকার পরও সামান্থা ছবি তুলতে ভালুকের কাছাকাছি গিয়েছিলেন। তিনি বোকার মতো কাজ করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code