ভালোবাসা দিবসের দুই রেসিপি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঘরেই ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করবেন ভাবছেন? টেবিলে
রাখতে পারেন ভালোবাসা দিবসের স্পেশাল কেক ও মকটেল। বাড়িতে সহজেই বানিয়ে
ফেলা যায় এই দুই আইটেম। জেনে নিন রেসিপি।

হার্ট কেক
হার্ট শেইপের কেক বানিয়ে ফেলতে পারেন ভালোবাসা দিবস উপলক্ষে। এজন্য ২টি
বিটরুট ছোট টুকরা করে কেটে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। কম আঁচে রেখে দিন
১৫ মিনিট। ঘন ঝোলের মতো যখন থাকবে, তখন নামিয়ে নিন। বিটরুট সেদ্ধ থেকে নিংড়ে
পানি বের করে নিন। এটি কেকে চমৎকার লাল রঙ নিয়ে আসবে।

Manual5 Ad Code

একটি বাটিতে ছয়টি ডিম, চিনি ও তেল একসঙ্গে ফেটিয়ে নিন ইলেকট্রিক বিটারের
সাহায্যে। দেড় চা চামচ বেকিং পাউডার, ১/৪ চা চামচ কোকো পাউডার, আধা কাপ গুঁড়া
দুধ ও দেড় কাপ ময়দা দিয়ে আবারও ফেটিয়ে নিন। ঘন ব্যাটার তৈরি হলে ভ্যানিলা
এসেন্স ও বিটরুটের রস দিয়ে দিন। চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন বিটরুটের
পরিবর্তে।

Manual4 Ad Code

৩টি ডিমের সাদা অংশ ফেটিয়ে ক্রিম তৈরি করে মিশিয়ে নিন ব্যাটারে। হার্ট শেইপের
পাত্রে বেক করার জন্য ঢেলে দিন ব্যাটার। ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিন
কেক। কেক হয়ে গেলে বের করে রুমের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।
এরপর ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো ফ্রস্টিং করে সাজিয়ে নিন
কেক।
আনারসের মকটেল
১ কাপ কাটা আনারস ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে নিন। এক কাপ সোডা ওয়াটার ঢেলে
নাড়তে থাকুন। ১ চিমটি বিট লবণ, ১ চা চামচ চিনি ও ১ চিমটি চাট মসলা মিশিয়ে নিন।
পরিবেশন করুন মজাদার মকটেল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code