ভিটেছাড়া একই পরিবারের ৩০ সদস্য

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট :: ঝিনাইদহ সদরের পোড়াহাটী ইউপির মান্দারতলা গ্রামে প্রভাবশালীদের অত্যাচারে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একই পরিবারের ৩০ সদস্য।

Manual7 Ad Code

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন উপজেলার মান্দারতলা গ্রামের মোশাররফ হোসেন।

Manual1 Ad Code

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের দখলে থাকা ২৬ শতক জমি অবৈধভাবে গ্রাস করার জন্য গ্রামের প্রভাবশালী শহিদুল ইসলাম ও তার লোকজন চেষ্টা করেন। এ ঘটনায় আদালতে মামলা করা হয়। আদালত থেকে নালিশি জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সদর থানাকে ব্যবস্থা নেয়ার দির্নেশ দেয়া হয়।

পুলিশ আসামিদের নোটিশ জারি করলে পয়লা মে দুপুরে জুড়োন মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস, পাতা মোল্লা, জাহিদুল, শহিদুলের ছেলে শান্তি, জাহিদুলের ছেলে হৃদয়, আব্দুল কুদ্দুসের ছেলে টোকন, তোফাজ্জেলের ছেলে আরিফুল ও জাফর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

Manual2 Ad Code

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, এসব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হচ্ছে মান্দারতলা গ্রামের শহিদুল ইসলাম। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খোলে না। এখন ধান কাটার মৌসুম, অথচ মাঠের ধান কাটতে দিচ্ছে না শহিদুল।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনুস আলী, আকলিমা খাতুন, আমিরুল মোল্লা, সালেহা খাতুন, মোছাম্মৎ বেগম ও সোহাগী খাতুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code