ভিডিও কলে আলোচনা করলেন চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে ভিডিও কলে কথা
বলেছেন চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী ডং জুন। গত মাসে দায়িত্ব পাওয়ার পর এই
প্রথম প্রকাশ্যে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নিলেন তিনি। বুধবার এক বিবৃতিতে এই
তথ্য জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর
জানিয়েছে।

Manual7 Ad Code

আগস্টে সাবেক চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শংফু জনসম্মুখ থেকে নিজেকে আড়াল করে
ফেলেন। পরে তাকে স্থলাভিষিক্ত করেন সাবেক নৌবাহিনী প্রধান ডং। তার চোখের
আড়াল হওয়ারবিষয়টি চীনের সামরিক কূটনীতিকে সংশয়ের মধ্যে ফেলে।

Manual2 Ad Code

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, আলোচনার সময় ডং শোইগুকে
বলেছেন, চীনা এবং রুশ সামরিক বাহিনী ‘বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায়
রাখার লক্ষ্যে ব্যাপক ভূমিকা পালন করতে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও
জোরদার করবে তারা।’

Manual4 Ad Code

এসময় ডং আরও বলেছেন, উভয় সামরিক বাহিনী ‘বৈশ্বিক চ্যালেঞ্জেগুলোকে দৃঢ়ভাবে
মোকাবিলা করবে এবং পারস্পরিক কৌশলগত আস্থা বাড়াবে।’

চীনের প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকা হলো মিডিয়া এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে
পিপলস লিবারেশন আর্মির প্রতিনিধিত্ব করা।

চীন এবং রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক পশ্চিমাদের আশঙ্কার কারণ হয়ে
দাঁড়িয়েছে। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে সর্বাত্মক

Manual4 Ad Code

আক্রমণ চালানো এবং চীন এই হামলার নিন্দা করতে অস্বীকার করার পর দেশ দুটির
কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code