

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার প্রেসক্লাবের হলরুমে অসহায় সাংবাদিক ও যে সকল সাংবাদিক ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।