ভোগ-বিলাস নয়, আ’লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের: বিশ্বনাথে শফিক চৌধুরী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভোগ-বিলাস নয়, আওয়ামীলীগের রাজনীতি হচ্ছে ত্যাগের। যার শতভাগ প্রমাণ রেখে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমরা শতভাগ সৎ নেতৃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও যাব। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মতো ভোগ-বিলাসের রাজনীতি করলে কেউই আওয়ামীলীগের রাজনীতিতে বেশি দিন টিকতে পারবেন না। তাই আমাদের সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির কল্যাণে আওয়ামীলীগের নেতৃত্বে কাজ করতে হবে।

 

Manual7 Ad Code

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশ্বনাথে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গৃহিত সকল উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। দলীয় শৃংঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে নিজেদের এলাকার আওয়ামীলীগের অবস্থান আরোও শক্তিশালী করতে হবে।

Manual5 Ad Code

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ইরন মিয়া, সমছু মিয়া, সেলিম আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মখদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রন, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক জহরুল হোসেন জহির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, সহ দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, কার্যনির্বাহী সদস্য তাজ উদ্দিন আহমদ, শেখ নূর মিয়া, মানিক মিয়া, এমদাদুল হক, আনোয়ার আলী, শেখ আজাদ, মিজানুর রহমান মিজান, এড. মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, এনামুল হক মেম্বার, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের মধ্যে আবদুন নূর মেম্বার, নজরুল ইসলাম, হাজী আরিফ উল্লাহ সিতাব, পুলক ভট্টাচার্য্য, তজম্মুল আলী, আবদুল হালিম শিকদার, ছালেক মিয়া, মহব্বত আলী, তফজ্জুল আলী, ইলিয়াস মিয়া, অরবিন্দু পাল, মিজাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আফিয়া রশিদ, সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, সহ সাংগঠনিক সম্পাদক লাকি বেগম, প্রচার সম্পাদক দিলারা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কার্যকরি সভাপতি শংকর দাশ শংকু, যুবলীগ নেতা আবদুর রউফ, কামরুজ্জামান সেবুল, জিয়াউর রহমান মিয়া, মনোহর হোসেন মুন্না, গিয়াস উদ্দিন, মুহিবুর রহমান সুইট, সুন্দর আলী রুহুল, আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, মিয়াদ আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code