ভোটগ্রহণ চলছে ১৯ উপজেলায়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: স্থগিত হওয়া ১৯টি উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৯ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। ১৯ উপজেলার মধ্যে একটিতে ইভিএমে ও বাকি ১৮টিতে ব্যালটে ভোট নেওয়া হবে। আর এ নির্বাচনের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে উপজেলা পরিষদ নির্বাচনের। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বাগেরহাট জেলার শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় নির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। গত ৮ মে থেকে ধাপে ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। এর আগে চার ধাপে ৪৬৬ উপজেলায় নির্বাচন হয়েছে।

Manual2 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code