ভোটের দিনে সাকিবের চড়ের ভিডিও ভাইরাল

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

এক ভক্তকে সাকিব আল হাসানের চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আজকের নাকি আগের সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সাকিবের নির্বাচনী প্রচারণার সঙ্গী ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের ভিডিওটি এক মাস আগের বলে দাবি করেছেন।

Manual6 Ad Code

১৬ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সাকিবকে বেশ কয়েকজন কিশোর ও তরুণ ঘিরে রয়েছে। তারা তাকে চেপে ধরলে সাকিব এক তরুণকে চড় মারেন।

Manual5 Ad Code

সাকিবের নির্বাচনী প্রচারণার সঙ্গী ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ ইমাম বাকের আজকের পত্রিকাকে বলেন, ভিডিওটি এক মাস আগের, আজকের নয়। ভিডিওটি তিনি দেখেছেন, সেখানে সাকিবকে এক ভক্ত গলা টিপে ধরেন পেছন থেকে। এ সময় সাকিব নিজেকে নিয়ন্ত্রণ করতে তাকে সরিয়ে দেন। এখানে চড় থাপ্পড়টি সঠিক নয়। ভিডিওটি সম্পূর্ণ নয় বলেও দাবি করেন তিনি।

Manual3 Ad Code

তবে এটি কোন জায়গাতে ঘটেছে সে বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে পারেননি। সাকিব আল হাসানের জনপ্রিয়তা রুখতে কেউ এটি এডিট করে ভাইরাল করতে পারে বলেও দাবি তাঁর।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code