মঙ্গল গ্রহে অবতরণ করলো নাসার রোবট যান পারসেভারেন্স

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ সাত মাস ধরে রুদ্ধশ্বাস অপেক্ষার পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান পারসেভারেন্স মঙ্গল গ্রহে অবতরণ করলো। নাসার বিজ্ঞানীরা ঐতিহাসিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন।

Manual7 Ad Code

জানা গেছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ৫৫ মিনিটে নাসার ওই যান মঙ্গল গ্রহে অবতরণ করে। ওই সময় লস অ্যাঞ্জেলসের জেট প্রপালসন ল্যাবরেটরিতে থাকা বিজ্ঞানীরা উল্লাসে মেতে ওঠেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোবটটি ছয় চাকার। স্বয়ংক্রিয় ওই রোবট পৃথিবী থেকে যাত্রা করেছিল সাত মাস আগে। অবশেষে তা মঙ্গল গ্রহে অবতরণ করতে পারলো।

Manual3 Ad Code

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুই বছর মঙ্গল গ্রহেই অবস্থান করবে রোবটটি। সেখানে পাথর খননসহ প্রাণের অস্তিত্ব থাকা না থাকার বিষয়টি খুঁজে দেখবে রোবটটি।

Manual6 Ad Code

মাঝের এই সময়ে সেখান থেকে তথ্য ও ছবি বিজ্ঞানীদের কাছে পাঠাবে রোবটটি।

সূত্র: বিবিসি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code