মধুখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মধুখালী (ফরিদপুর) ঃ
ফরিদপুরের মধুখালীতে দেড় ঘন্টা ব্যাপি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ।
গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তফা মনোয়ারের নেতৃত্বে উপজেলার সদর হাসপাতল গেট এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে দেড় ঘন্টা ব্যাপি ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।
আদালত সুত্রে জানা গেছে বিক্রয়ের জন্য নয় স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ , ড্রাগ লাইসেন্স না থাকা ও ফ্রিজের বিদ্যূৎ সংযোগ বন্ধ রাখাসহ বিভিন্ন অপরাধে ৫টি ঔষধের দোকান মালিকদের ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮ (ক) ধারায় ৩৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ফরিদপুর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস উপস্থিত ছিলেন। হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান কালে মহাসড়কের দক্ষিণ পাশের ঔষধের দোকানগুলি বন্ধ করে দোকানীরা সটকে পরেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code