মধুরতম সম্পর্কের পন্থা?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: আমাদের চারপাশের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশি, সহপাঠী, সহকর্মীসহ অনেকেই আছেন, যাদের সাথে দৈনন্দিন জীবনেই আমাদের সম্পর্ক রেখে চলতে হয়। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। এ সম্পর্কগুলো দৃঢ় ও মধুরতম করতে এক চমৎকার পন্থা বলে দিয়েছেন আমাদের প্রিয় নবী (সা.)।

Manual3 Ad Code

হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদীসে এসেছে, নবীজি (সা.) বলেছেন- ‘তোমরা একে অন্যকে উপহার দাও। এতে তোমরা একে অন্যকে ভালোবাসবে।’ (বুখারী, আদাবুল মুফরাদ, হাদীস নং: ৯৫৪; বাইহাকী, হাদীস নং: ১২২৯৭)

Manual2 Ad Code

উপহার দিতে হলে দামি এবং বড় কিছু হতে হবে, এমনটা নয়। ছোট ছোট অনেককিছুও মানুষকে আনন্দিত করতে পারে। হতে পারে এটি সামান্য চকলেট বা মিষ্টান্ন অথবা সাধারণ একটি বলপয়েন্ট কলম। ছোট এ উপহারও মানুষের মাঝে সম্পর্কে দৃঢ়তা এনে দিতে পারে।

সুতরাং আমাদের উচিত, উপহারের মাধ্যমে জীবনের সাথে সংশ্লিষ্ট সম্পর্কগুলোকে দৃঢ় করে নেওয়া। আল্লাহ আমাদের চারিপাশের মানুষগুলোর হৃদয়ে-হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন। আমীন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code