মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না যুক্তরাষ্ট্র: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের সঙ্গ ছাড়বে না। চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার সৌদি আরবের জেদ্দায় আরব শীর্ষ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জো বাইডেন বলেন, আমরা দূরে সরে যাবো না। এমন শূন্যতা তৈরি করবো না যেটি চীন, রাশিয়া বা ইরান পূরণ করতে পারে। জনগণকে ‘প্রতিশোধের ভয় ছাড়াই নেতাদের প্রশ্ন ও সমালোচনার সুযোগ দেওয়ার’ও আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ভবিষ্যতে সেই দেশগুলোই জয়ী হবে যারা তাদের জনসংখ্যার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code