মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডব, ২৮ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মধ্য আমেরিকায় প্রলয়ঙ্করী হারিকেন জুলিয়ার তাণ্ডবে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এল সালভাদর এবং গুয়াতেমালায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি। এর আগে গত রবিবার প্রলয়ঙ্করী ঝড়টি নিকারাগুয়ায় আঘাত হনে। সেখানে আঘাত হানার পর দৃশ্যত বিলীন হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে ফের শক্তি সঞ্চয় করে হারিকেন জুলিয়া। এর প্রভাবে গুয়াতেমালা এবং এল সালভাদরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। গুয়াতেমালার আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা। উদ্ধার কাজ চালাতে গিয়ে মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন সেনাদস্যও রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code