মন্ত্রী মহসীনের ছোট ভাই গ্রেফতার আরেক ভাইয়ের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual6 Ad Code

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসীন আলীর ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌল্ভীবাজার পৌর শহরের মৌলভীবাজার ৮ নং ওয়ার্ডের দর্জি মহল (বেরিরপাড়) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন সন্ধ্যায়মন্ত্রীর আরেক ছোট ভাই আওয়ামী লীগ নেতা সৈয়দ লিয়াকত আলী মৃত্যুবরণ করেছেন। তার নামাজের জানাজা আগামীকাল শুক্রবার (বাদ জুম্মা) দুপুর ২ টায় মৌলভীবাজার শহর পৌর ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে জানা গেছে। সৈয়দ লিয়াকত আলী শারীরীকভাবে অসুস্থ ছিলেন, ভাইয়ের গ্রেফতারে তিনি আতংকগ্রস্থ হয়ে পড়েছিলেন সূত্র জানিয়েছে।

Manual6 Ad Code

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসীন আলীর ছোট ভাই ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোললের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেছেন। ডেস্ক জেবি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মন্ত্রী মহসীনের ছোট ভাই গ্রেফতার আরেক ভাইয়ের মৃত্যু
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code