মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: সাত মাস পর আবারো মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য পাওযা গেছে।

Manual3 Ad Code

রোববার সকালে সৌদি সরকারের পক্ষ এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

করোনার কারণে মার্চ থেকে মসজিদটিতে সীমিত পরিসরে নামাজ আদায় চললেও জামাত বন্ধ ছিলো। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিলো না। শুধু ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন।

Manual6 Ad Code

১৭ মার্চ এক ঘোষণায়, মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করে দেশটির কর্তৃপক্ষ। পরে এ দুটি মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়।

Manual3 Ad Code

৪ অক্টোবর প্রথম ওমরাহযাত্রীদের জন্য মসজিদুল হারামের দুয়ার খুলে দেওয়া হয়। তখন সৌদি সরকার জানিয়েছিলো, তিনটি ধাপে ওমরাহ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে তাদের। প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরাই সুযোগ পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code