মহানবীকে অবমাননা: নিন্দা জানালেন সৌদি আরব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর জন্য ফ্যান্সকে নিন্দা জানিয়েছে সৌদি আরব । মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দেওয়া এ বিষয়ক বিবৃতিটি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। অন্যান্য মুসলিম দেশের মতো করে সৌদি আরবের পক্ষ থেকে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়নি। ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। ইসলামিক ঐতিহ্যে মহানবী (সা.) ও আল্লাহর কোনও ছবি প্রদর্শন স্পষ্টভাবে নিষিদ্ধ। এ ধরনের কোনও কিছু মারাত্মক অপরাধ বলে গণ্য হয়। এর আগে রবিবার জর্ডান, কাতার ও কুয়েতের কিছু সুপার মার্কেটের ডিসপ্লে থেকে ফ্রান্সের তৈরি সৌন্দর্য চর্চার উপকরণসহ বিভিন্ন ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হয়। কুয়েতে খুচরা পণ্য বিক্রেতাদের একটি প্রধান সমিতি ফরাসি পণ্য বর্জনের আদেশও দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code