মহানবী (সঃ) কে কটুক্তি করার প্রতিবাদে উত্তাল শরীয়তপুর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

মেহেদী হাসান, শরীয়তপুর :
ফ্রান্সে প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ (স.)কে কটুক্তি ও ফ্রান্স সরকারের ইসলাম বিরোধী অবস্থানের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পালং উত্তর বাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে পালং উত্তর বাজার জামে মসজিদ চত্বরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়ে মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (স.) ও ইসলাম নিয়ে কটুক্তির প্রতিবাদ জানায় তারা। সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা শওকত আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এস এম আহসান হাবিব, জাতীয় ওলামা-মাশায়েখ আইয়িম্মা পরিষদের জেলা শাখার আহ্বায়ক ফেরদৌস আহমাদ, সদস্য সচিব মুফতি মনির হোসাইন, ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আয়াত আলী, সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন, সেক্রেটারি মাওলানা হযরত আলী, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি হোসাইন মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। এসময় বক্তারা বলেন, ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র তৈরী ও তা প্রদর্শন করে ইসলাম ধর্মের যে অবমাননার ধৃষ্টতা দেখানো হয়েছে তা মোটেও কাম্য নয়। আমরা ধর্মপ্রিয় মুসলমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অচিরেই এ ঘটনার জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রীসহ ব্যাঙ্গচিত্র নির্মাণকারীকে ক্ষমা চেয়ে এই ব্যাঙ্গচিত্র প্রদর্শন প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় ফ্রান্সের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। বিক্ষোভ মিছিল থেকে ফ্রান্সের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন এবং ফ্রান্সের সকল ধরনের পণ্য বাংলাদেশে সরকারিভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code