মাইক পম্পের উদ্যোগে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ আর্মেনিয়া-আজারবাইজান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশন্যাল ডেস্ক: নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘাতরত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে। সংঘাত নিরসনে প্রথম দফার অস্ত্রবিরতি ব্যর্থ হওয়ার পর রাশিয়ার মধ্যস্থতায় শনিবার মধ্যরাত থেকে নতুন অস্ত্রবিরতি কার্যকরের কথা ছিল। তবে আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতিও লঙ্ঘনের অভিযোগ এনেছে। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাটসাকানিয়ান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় সহিংসতার অবসান ও বেসামরিকদের সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। আজারবাইজান জানিয়েছে, সেখানে ৬১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তবে তাদের তরফ থেকে সেনা মৃত্যুর কোনও সংখ্যা জানানো হয়নি। আর্মেনিয়া কিছু দিন আগে জানিয়েছিল, যুদ্ধে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code