মাধবপুরে সংক্রমণ প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠান সিলগাল করেছে প্রশাসন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মাধবপুর   (হবিগঞ্জ) :

হবিগঞ্জের বাজারে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সিলগাল করে দিয়েছে প্রশাসন। সম্প্রতি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামে ভারত ফেরত এক নারীর দেহে গত বুধবার করোনা পজিটিভ ধরা পরে। এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন ওই গ্রামের লোকজন। এসব ব্যবসায়ীরা করোনা রোগীর ও স্বজনদের সংস্পর্শে এসেছেন। এতে করে মাধবপুর উপজেলায় করোনা সংক্রণের ঝূ্কি এড়াতে প্রশাসন এমন সিদ্বান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) দুপরে এসব ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

Manual1 Ad Code

মাধবপুর বাজারের ব্যবসায়ীদের হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সাতবর্গ গ্রামের আক্রান্ত ওই নারী ভারতে তীর্থস্থানে গিয়ে সম্প্রতি আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফেরেন। এর পর ওই নারীকে বিজয় নগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স এ কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইন  শেষ করে বাড়ি আসা দুদিন পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওই নারীর ছেলে মাধবপুর বাজারে একটি ওষুধের দোকান চালায়। এছাড়া মাধবপুর বাজারের ব্যবসায়ীরা ধর্মীয় উপসনালয় ঘুরে আসা নারী ও তার পরিবারের সংস্পর্শে এসেছেন। এমন অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্টেট আয়েশা আক্তারসহ প্রশাসনের লোকজন  মাধবপুর বাজারের শতাধিক দোকান সিলগালা করে দেন।

Manual7 Ad Code

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এর সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতেই দোকান গুলো সিলগালা করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code