মানুষের কল্যাণ ও মুক্তির জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মাওলানা মোহাম্মদ ইসহাক
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual1 Ad Code
শেরপুরের কয়েকজন বিশিষ্ট আলেমের খেলাফত মজলিসে যোগদান।।
আল্লামা জোনায়েদ বাবুনগরীর আশু সুস্থতার জন্য খেলাফত মজলিসের দোয়া।
নিউজ ডেস্ক, বাংলাদেশঃ খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় উলামায়ে কেরামকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। মানুষের কল্যাণ ও মুক্তির জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সুচিন্তিত পরিকল্পনার আলোকে সাহসিকতার সহিত ময়দানে কাজ করতে হবে। শেরপুর জেলার কয়েকজন বিশিষ্ট আলেমের খেলাফত মজলিসে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ দুপুর ১২টায় পুরানাপল্টনস্থ মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলঅনা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসিচব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, শ্রমিক মজলিসের সহসভাপতি আমীর আলী হাওলাদার, কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, শেরপুর জেলার বিশিষ্ট আলেম ও শেরপুর সদর উপজেলা খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা আবদুল আজীজ, যুগ্ম আহ্বায়ক মাওলঅনা সুলতান মাহমুদ, মাওলঅনা নূরুল আলম, সদস্য সচিব মাওলানা আবদুল হালিম, সদস্য- মাওলানা সেকান্দর আলী, মাওলানা জমসিদ আলী, মুফতি মাসুদুর রহমান, মাওলানা আবদুর রাজ্জাক জামলী, মাওলানা ফজলুল করিম, সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীসহ কয়েকজন বিশিষ্ট আলেম প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আমীরে মজলিসের হাতে খেলাফত মজলিসে যোগদান করেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বেসরকারী সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জোনায়েদ বাবুনগরীর আশু সুস্থতার জন্য দোয়া- মুনাজাত করেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।