মার্কিন কংগ্রেসে স্বাক্ষ্য দিলেন জর্জ ফ্লয়েডের ভাই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পুলিশ বাহিনী সংস্কারে আনা বিল পাস করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশি হেফাজতে নিহত জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনাইজ ফ্লয়েড। ভাই হারানোর ব্যাথা থামাতে সংস্কার প্রস্তাব অনুমোদন করতে কংগ্রেসকে আহ্বান জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর পুলিশি বর্বরতা ও বর্ণবাদের বিরুদ্ধে টানা বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী সংস্কারের একটি বিল কংগ্রেসে উত্থাপন করা হয়েছে। ডেমোক্র্যাটরা। বিলটি আইনে পরিণত হলে অসদাচরণ, গলা চেপে ধরার কারণে পুলিশ সদস্যদের বিচার করা এবং বর্ণবাদ মোকাবিলা সহজ হবে। তবে জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট ২০২০ নামের এই বিলটিতে সিনেট নিয়ন্ত্রণ করা রিপাবলিকানরা সমর্থন দেবেন কিনা তা স্পষ্ট নয়। কংগ্রেসে ওই বিলের শুনানিতে হাজির হয়ে ফিলোনাইজ ফ্লয়েড বলেন, তার ভাইকে যেন নিহত কৃষ্ণাঙ্গদের তালিকায় কেবল আরেকটি নাম হতে দেওয়া না হয়। তিনি বলেন, তাকে এই দেশ, এই দুনিয়ার নেতাতে পরিণত করুন।

Manual3 Ad Code

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় জড়িত চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code