মার্কিন গোয়েন্দা বিমানকে ধাওয়া করল রুশ যুদ্ধবিমান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান কৃষ্ণসাগরের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পি-৮এ মডেলের গোয়েন্দা বিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে।

কৃষ্ণসাগরের আকাশে শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার (এনডিসিসি)। খবর দ্যা হিলের।

Manual4 Ad Code

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখী একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে রাশিয়ার রাডার ব্যবস্থা। এরপর সেটি যাতে রাশিয়ার আকাশসীমা অতিক্রম করতে না পারে সেজন্য ঘটনাস্থলে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান পাঠানা হয়।

Manual8 Ad Code

যুদ্ধবিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুটি একটি মার্কিন পি-৮এ গোয়েন্দা বিমান। এ অবস্থায় মার্কিন গোয়েন্দা বিমানটিকে কৃষ্ণসাগরের আকাশ থেকে তাড়িয়ে দেওয়া হয়।

Manual2 Ad Code

রাশিয়া আরও জানিয়েছে, বিদেশি বিমানটি কৃষ্ণসাগর ত্যাগ করার পর রুশ যুদ্ধবিমানটিও নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মস্কো জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code