মালয়েশিয়ার কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কয়েদিদের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, দুশ্চিন্তায় কারা কর্তৃপক্ষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মালয়েশিয়ার পারলিস রাজ্যের আরাউয়ের কারাগারে কয়েদিদের সংখ্যা বেড়ে গিয়ে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। পার্লিস কারাগারের কেন্দ্রীয় পরিচালক, হামিদ তাহা বলেন,

Manual3 Ad Code

বর্তমানের কারা অভ্যন্তরে বন্দীদের সংখ্যা ১৪২২ জন হয়েছে যেখানে এর মূল ধারণ ক্ষমতা হচ্ছে ৬০০ জন। অর্থাৎ দ্বিগুণের চেয়েও বেশি৷
তিনি আরও বলেন, কারাগার কেন্দ্রের পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ২০১৭ সালে হঠাৎ বেড়ে যাওয়ার ফলে কারাগারের অভ্যন্তরের কার্যক্রম প্রভাবিত হয়েছিল যার ফলে কারাগার পরিচালনার সাথে জড়িত সকলের একটা ভীতি সৃষ্টি হয়েছিল। এই পর্যন্ত কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা ২২০ জন্য যেখানে প্রতিদিন নতুন বন্দীদের

Manual3 Ad Code

গড় সংখ্যা ৩০-৫০ জনের মধ্যে ছিল। নতুন বন্দীদের জামা কাপড় দেয়ার মত বাজেট থাকলেও বর্তমানে কম্বল সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। কিন্তু কয়েদিদের সংখ্যা বৃদ্ধির কারণে স্থান সংকুলান হচ্ছেনা। একেকটি সেল বা ওয়ার্ডের মধ্যে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত কয়েদিকে রাখতে হচ্ছে।
এছাড়াও কেদাহ, লংকাউই, কাদাং পাসু

কারাগারগুলোর ও একই অবস্থা। এইভাবাএ কারাগারে কয়েদিদের সংখ্যা বৃদ্ধি হলে অন্যান্য কয়েদিরাও অসুস্থ হয়ে পড়ে আর অসুস্থতার হার বেড়ে গেলে আমরা পর্যাপ্ত চিকিৎসা সেবাও দিতে পারবোনা। কারণ কারা হসপিটালেও সীমিত বেড রয়েছে। এদিকে বর্তমানে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আইন লংঘনকারীদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছে। আর নতুন এই কয়েদিদের স্বাস্থ্য পরীক্ষা করেই

Manual4 Ad Code

কারাগারে প্রেরণ করা হচ্ছে। আর তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করার প্রয়োজন হলেও তা করার মত পরিবেশ তেমনটা আর থাকছেনা। সব মিলিয়ে অতিরিক্ত কয়েদিদের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে কারাগারের স্বাভাবিক পরিবেশ পুর্বের চেয়ে খুবই খারাপ হয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code