মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অবৈধ অভিবাসী আটক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিন ঘণ্টার অভিযানে ১৫০ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের মধ্যে ৯৫ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।

Manual5 Ad Code

আটককৃতদের মধ্যে ৫২ পুরুষ ও ৪৩ নারী। এদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন।  তবে এ অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।

Manual8 Ad Code

আটককৃতরা বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকায় তারা অবৈধভাবে বসবাস করছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code