মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:মালয়েশিয়ায় এক মদ্যপ সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় মোজাহিদ মিল্লাত (২২) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পথে এমইএক্স হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত মিল্লাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই ঘটনায় তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা (২০) গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মিল্লাত-আদিবা দম্পতি একটি ই-হেইলিং গাড়িতে (পেরোদুয়া আলজা এমপিভি) বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ই-হেইলিং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোজাহিদ মিল্লাত ঘটনাস্থলেই প্রাণ হারান।

Manual4 Ad Code

মালয়েশিয়ান পুলিশ জানায়, ঘাতক ফোর্ড ফিয়েস্তা গাড়িটির চালক ৩১ বছর বয়সী একজন সেনা কর্মকর্তা। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই কর্মকর্তা মদ্যপ অবস্থায় গাড়িটি নিয়ে ভুল পথে (রং সাইড) ঢুকে পড়েছিলেন। পুলিশি পরীক্ষায় তার শরীরে মাত্রাতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতি প্রমাণিত হয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাৎক্ষণিকভাবে দূতাবাসের দুজন স্টাফকে ঘটনাস্থলে পাঠান। দূতাবাসের বিশেষ সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে ‘এম আই ক্যাস্কেড’ নামক লাশ প্রেরণকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে মিল্লাতের মরদেহ কুয়ালালামপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বাংলাদেশ দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বর্তমানে গুরুতর আহত আদিবা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code