মাসব‍্যাপী দাওয়াতুল ইসলামের দাওয়াতী সপ্তাহ পালনের উদ‍্যােগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ইসলামী সংগঠন দাওয়াতুল ইসলামের মাসব‍্যাপী এক দাওয়াতী সপ্তাহ পালনের উদ‍্যােগ নেয়া হয়েছে। ১মার্চ রোববার দাওয়াতী সপ্তাহ পালন উপলক্ষ‍্যে পুর্ব লন্ডনের বিগল‍্যান্ড ষ্ট্রিটের দারুল উম্মাহ সেন্টারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় আমীর হাসান মঈনুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল শাব্বির আহমদ কাওসারের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় দাওায়াতী প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব‍্য রাখেন সংগঠনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ, সংগঠনের কেন্দ্রীয় দাওয়া প্রধান মাওলানা এ কে মওদুদ হাসান, দাওয়া সেক্রেটারী মাওলানা ফারুক হোসেইন প্রমুখ। “সামাজিক পরিবেশ সংরক্ষণে ইসলামের ভুমিকা’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে দাওয়াতী সমাবেশকে সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এব‍্যাপারে সংগঠনের জনশক্তিকে ব‍্যক্তিগত ও গ্রূপ দাওয়াত দেয়ার আহবান জানানো হয়। সভায় সংগঠনের পরিচিতি ও দাওয়া বিষয়ক বিভিন্ন লিফলেট সরবরাহ করা হয়। ১ মার্চ থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত সংগঠনের দাওয়াতী সপ্তাহ পালিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code