মিরপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় জসিম উদ্দিন (৪০) নামে একজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাকিলাদহ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক মন্ডলপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, পরকীয়া প্রেমের সম্পর্কে জসিম উদ্দিন এক নারীর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ঐ নারী থানায় মামলা দায়ের করেন।
কাকিলাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকিলাদহ বাজারে অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর থানায় গত ২৬ এপ্রিল দায়ের করা ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code