মিশিগানে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও ক্বিরআত প্রতিযোগিতা

লেখক: Rumie
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পবিত্র কোরআনের শিক্ষা, ইসলামের আদর্শ ও নৈতিক মূল্যবোধের প্রতি আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও ক্বিরআত প্রতিযোগিতা।বাংলাদেশী মুসলিম কমিউনিটি অফ মিশিগানের উদ্যোগে ১৭ থেকে ১৯ জুলাই ডেট্রয়েট সিটির কনান্ট এলাকায় অবস্থিত বায়তুল মোকাররম জামে মসজিদের পার্কিং লটে অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

Manual6 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন আছরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয় । এতে মিশিগানের বিভিন্ন শহরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং প্রতিবেশী দেশ কানাডা থেকে আগত খ্যাতিমান আলেম-ওলামাগণ কোরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ক্বিরআত প্রতিযোগিতা, যেখানে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোর ও তরুণরা পবিত্র কোরআন তিলাওয়াতে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেবে। আয়োজকদের বিশ্বাস, এ প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে কোরআন চর্চার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual1 Ad Code

বাংলাদেশী মুসলিম কমিউনিটি অব মিশিগান ও মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ জানান, ধর্মীয় শিক্ষা, ইসলামী মূল্যবোধ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি প্রবাসী মুসলিম সমাজকে একটি সুন্দর প্ল্যাটফর্মে একত্রিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরের ওয়াজ মাহফিল ও ক্বিরআত প্রতিযোগিতা ঘিরে প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা মিশিগানসহ আশপাশের অঙ্গরাজ্য ও কানাডায় বসবাসরত সকল ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে উপস্থিত থেকে দ্বীনি আলোচনা শোনা এবং তরুণ প্রতিযোগীদের উৎসাহিত করার আন্তরিক আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code