

জুয়েল খান : যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে ‘বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক, মিশিগান’ এর ৩৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অভিষেক অনুস্টান ১৫ নভেম্বর রবিবার হ্যামট্রামিক শহরের গেইট অব কলম্বাসে অনুস্টিত হয়।
কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ সুমনের সঞ্চালনায় সভায় সভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি আব্দুস শাকুর খান মাখন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো: রফিকুল ইসলাম ,হ্যামট্রামিক শহরের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মিশিগান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন রানা সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুস্টানে সংগীত পরিবেশন করেন -দিনাত জাহান মুন্নী ,চিত্রনায়িকা মৌসুমী তার অভিনীত বিভিন্ন ছায়াছবির গান পরিবেশন করেন।শুরুতেই জাতীয় সংগীতের পর নব গঠিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।