মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের বনভোজন ১০ আগস্ট

লেখক: Rumie
প্রকাশ: ১২ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’র আয়োজনে আগামী ১০ আগস্ট রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বার্ষিক বনভোজন। ওয়ারেন শহরের জনপ্রিয় হলমিচ পার্কে আয়োজিত এই বনভোজনটি বাংলাদেশি কমিউনিটির একটি অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় পারিবারিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। এ বছরের বনভোজনটি হবে বিশেষভাবে ব্যতিক্রম। থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিভিন্ন ধরণের উপহার। অনুষ্ঠানটি দুপুর ১২টা থেকে শুরু হয়ে নানা ধরনের খেলাধুলা, শিশুদের জন্য বিশেষ গেমস, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং স্বাদে ও আয়োজনে ব্যতিক্রমধর্মী মধ্যাহ্নভোজ। এছাড়া পারিবারিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করার জন্য গঠিত হয়েছে ৭টি উপকমিটি, আতিথেয়তা, খাবার, অর্থ, র‍্যাফেল, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রচার উপকমিটি। প্রতিটি উপকমিটিতে রয়েছেন কমিউনিটির সুপরিচিত ও সক্রিয় সদস্যরা, যাঁরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির সেবায় নিয়োজিত।

Desk: K

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code