মিসরে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে অবস্থিত এক হাসপাতালে শনিবার বড় ধরনের আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। হাসপাতালটিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code