মুক্তি পাচ্ছে জাওয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: শাহরুখ খানের বাংলাদেশি ভক্তদের জন্য এর চেয়ে বড় খবর আর হতে পারে না। বলিউড বাদশাহর নতুন ছবি ‘জাওয়ান’ মুক্তি পাচ্ছে এই দেশে। ইতোমধ্যে পেয়ে গেছে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন। এখন কেবল দিন দশেকের অপেক্ষা মাত্র।

Manual1 Ad Code

রবিবার (২৭ আগস্ট) বিকালে খবরটি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ। তিনি তথ্য মন্ত্রণালয়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

হায়াৎ বলেন, “হ্যাঁ ‘জাওয়ান’ ছবিটি অনুমোদন পেয়েছে, এটা সত্য। আর ভারতে যেদিন (৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে, সেদিন বাংলাদেশেও মুক্তি পাবে।”

Manual5 Ad Code

‘জাওয়ান’ আমদানি করছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুনও খবরটি নিশ্চিত করলেন। তিনি অবশ্য জানালেন, ৭ সেপ্টেম্বর নয়, বরং ৮ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি! কারণ বাংলাদেশে শুক্রবারেই নতুন ছবি মুক্তি পায়। আর ক্যালেন্ডার হিসেবে শুক্রবার পড়ে ৮ তারিখে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code