মুভমেন্ট পাস ছাড়া চলাচল নিষেধ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  আজ বুধবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আগের লকডাউন ছিল ঢিলেঢালা এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে দেখা যায়নি। তবে এবার শুরু থেকেই বলা হয়েছিল, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া “মুভমেন্ট পাস” নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য চলাচল করা যাবে।

এই লকডাউনে দায়িত্বরত সার্জটন্ট সাইফুল বলেন, “প্রত্যেককেই পাস দেখাতে হচ্ছে। প্রয়োজনের বাইরে কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না।”

পাস বা কোনো অনুমতিপত্র না থাকলে তাদের ফেরতও পাঠানো হচ্ছে। শাহবাগ মোড়ে শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মো. নাছির উদ্দিন খান মোড়ের এক পাশে রাখা মোটরসাইকেল দেখিয়ে বললেন, একজন কোনো কিছু দেখাতে পারেননি। তাই মোটরসাইকেল রেখে কাগজ আনতে গিয়েছেন।

Manual1 Ad Code

রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, সায়েন্সল্যাব, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার মোড়গুলোতে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। প্রিন্ট কপি বা মোবাইলে মুভেমন্ট পাসে দেখিয়ে অনেককেই চলাচল করছেন। সড়কে কিছু ব্যক্তিগত যান, মোটরসাইকেল, রিকশা ও পণ্য পরিবহনের পিকআপ ও ট্র্যাক ছাড়া অন্য কোনো বাহনের দেখা মেলেনি। পয়লা বৈশাখের ছুটির দিন হিসেবেও মানুষের চলাচল কম।

Manual5 Ad Code

মিরপুরের ১, ২ ও ১০ নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া, গাবতলীতে পুলিশে চেকপোস্ট বসেছে। যানবাহনের সংখ্যা কম। যৌক্তিক কারণ না দেখাতে পারলে পুলিশ তাদের ফেরত পাঠাচ্ছে। কোথাও কোথাও মামলা ও জরিমানাও করা হচ্ছে।

Manual2 Ad Code

মো. আলী নামের একজন সিএনজি অটোরিকশা চালক সকালে মিরপুর থানার সামনে পুলিশের চেকপোস্টে পড়েন। বের হওয়ার কোনা কারণ দেখাতে না পারায় তাঁকে ১২০০ টাকা জরিমানা করা হয়। মিরপুর থানা পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, এখানে আরও ৫টি রিকশা জব্দ করা হয়েছে।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামাল হোসেন বলেন, “মিরপুর বিভাগে ১১টি চেকপোস্ট ও ২টি মোবাইল কোর্ট রয়েছে। মুভমেন্ট পাস ও যৌক্তিক কারণ না দেখাতে পারলে তাদের ফেরত পাঠানো হচ্ছে।”

Manual5 Ad Code

গাবতলীর চেকপোস্টে সার্জেন্ট শামসুদ্দিন শামস জানান, “এখানে অপ্রয়োজনীয় চলাচলের জন্য ১৫টি যানবাহনকে মামলা দেওয়া হয়েছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code