মুলাদী পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের কর্মীসভা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

মুলাদী প্রতিনিধি :
মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা কর্মী সভা করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় মুলাদী পূর্ববাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় যুবীগের সাবেক সদস্য দেলোয়ার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল আহসান খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন বয়াতী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার তালুকদার, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক নেতা এআর লজিষ্টিক এর স্বত্বাধিকারী এমএ আজিজ হাওলাদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আঃ রব মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী বাবুল আকন, উপজেলা ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি সেলিম আহমেদ চৌকিদারসহ আওয়ামীলীগ ও জোটের মনোনয়প্রত্যাশী ১০ নেতা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণ, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি বয়াতি ফারুকসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, আঞ্চলিক প্রশিক্ষণ নিপোর্ট আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মীর রফিকুল ইসলাম ও সাংবাদিকবৃন্দসহ স্বাস্থ্য সেবাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌর সভাসহ ৬টি ইউনিয়ন পরিষদে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ব্যানার ও সাইন বোর্ড,ফেস্টুন বিতরন করা হয়।
বক্তারা বলেন, তৃণমূল এলাকায় সাধারন জনগন যেন সেবা থেকে বঞ্চিত না হয়। সেদিকে খেয়াল রাখবেন ও শতভাগ মানুষ যেন সেবা পাই সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code