মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, ডেন্টাল ১৮ মার্চ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো।

Manual2 Ad Code

রোববার ( ২৪ ডিসেম্বর ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

Manual4 Ad Code

সভায় জানানো হয়, শিক্ষার্থীদের ১১-২৩ জানুয়ারি অনলাইনে আবেদন করতে হবে। ২৪-২৬ জানুয়ারির মধ্যে আবেদন ফি জমা করতে হবে। এবারে ভর্তি ফি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সব কলেজের চয়েস একবারে দিতে হবে।

আরও জানানো হয়, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় এমবিবিএস ও ১৮ মার্চ সকাল ১০টায় ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাস নম্বর ৪০ই থাকবে এবং দ্বিতীয়বার অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের জন্য ১০ নম্বর কাটা যাবে বলেও সভায় জানানো হয়।

News/ S-1

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code