মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কিনা সিদ্ধান্ত রাষ্ট্রের

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কিনা এ সিদ্ধান্ত রাষ্ট্রের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।’

Manual3 Ad Code

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো নাতি-নাতনির পরিবর্তে, পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে।

Manual6 Ad Code

অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তারপরও এটা স্ক্রুটিনি করা হবে।’

তিনি বলেন, ‘উত্তীর্ণ হওয়া ১৯৩ জনের (যারা কোটায় মেধা তালিকায় স্থান পেয়েছেন) মধ্যে খুবই আনইউজুয়াল হবে যাদের (বাবার) বয়স ৬৭-৬৮ এবং যাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম।

সেখানে যদি কোনও ত্রুটি ধরা পড়ে তাহলে, সেটা দেখা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কী থাকবে না এই নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এটি রাষ্ট্রের। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি এসব প্রার্থীর কাগজপত্র যাচাই করা হবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code