মেলায় নায়িকার ১০০ কবিতা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: অভিষেকের আগেই নায়িকা পরিচিতি পাওয়া তরুণী জাহারা মিতু। ২০১৯ সাল থেকেই সিনেমায় কাজ করছেন। তবে বড় পর্দায় তার অভিষেক হয়েছে মাস দুয়েক আগে, ১৬ ডিসেম্বর। কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। নামের সঙ্গে নায়িকা পদবির সিলমোহর পড়ার দু’মাস পর নতুন পরিচয়ে হাজির জাহারা মিতু। এবার তিনি কবি। অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’।

Manual5 Ad Code

মিতু নিজেই জানালেন, কবিতার সঙ্গে তার আজন্ম ভালোবাসা ও আবেগের কথা। মিতু বলেন, ‘কবিতা হলো প্রেম, বিচ্ছেদ, ভালো লাগা, দূরে থাকা; এক কথায় কবিতা মানুষের অনুভূতি। জীবনে আসা বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। আর আমার কাছে কবিতা হলো জীবনের প্রতিটি মুহূর্ত। যে মুহূর্তে আমি বেঁচে এসেছি, এখন বাঁচছি, ভবিষ্যৎে বাঁচতে চাই।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code