মেহেদির রঙ দ্রুত ওঠাবেন যেভাবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: মেহেদি রাঙা হাতের সৌন্দর্য ফিকে হতে শুরু করে যখন মেহেদির রঙ ধীরে ধীরে হালকা হতে থাকে। রঙ পুরোপুরি না উঠলে বেশ দৃষ্টিকটু লাগে হাত দুটো। জেনে নিন ফিকে হয়ে যাওয়া মেহেদির রঙ দ্রুত ওঠানোর কিছু উপায় সম্পর্কে।আধা কাপ গরম পানির মধ্যে ১ চা চামচ বেকিং সোডা ও ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি তুলার সাহায্যে মেহেদির রঙের উপর ঘষে ঘষে লাগান। উঠে যাবে রঙ।

Manual4 Ad Code

লেবু স্লাইস করে ম্যাসাজ করুন ত্বকে। লেবুতে থাকা ব্লিচিং উপাদান মেহেদির রঙ দ্রুত দূর করতে সহায়তা করে।

যেখানে মেহেদি লেগে আছে, সেখানে টুথপেস্ট দিয়ে ঘষুন। তারপরে একটি ভেজা কাপড় দিয়ে ত্বক মুছে নিন। দিনে দুইবার এটি করুন।বেকিং সোডা এবং লেবু সমপরিমাণ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি পাঁচ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।হেয়ার কন্ডিশনার ঘষলেও মেহেদির ফিকে রঙ দ্রুত দূর হবে।  অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে বারবার ত্বক ঘষে ঘষে ধুলে উঠে যাবে মেহেদি। আধা কাপ লবণ কুসুম গরম পানিতে মিশিয়ে ২০ মিনিট হাত ডুবিয়ে রাখুন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code