মেহেরপুরে পারিবারিক সহিংসতা প্রতিরোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

গাংনী (মেহেরপুর):

Manual2 Ad Code

মেহেরপুরে পারিবারিক সহিংসতা প্রতিরোধে লিগ্যাল এইড সহায়তা ও মিডিয়েশনের গুরুত্ব বিষয়ক এনজিও প্রতিনিধি ও কমিউনিটির ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানব উন্নয়ন কেন্দ্র মউকের বাস্তবায়নে এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম,ঢাকার সহযোগিতায় আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় আমঝুপি মউক হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদের সঞ্চালনায় মেহেরপুর জেলা জাতীয় নারী নির্য়াতন প্রতিরোধ ফোরামের সভাপতি সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,মেহেরপুর জেলা জজ কোর্টের সিনিয়র বিজ্ঞ জেলা ও দায়রা জজ বাহাদুর এস এম আব্দুল সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিরিন নাহার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাহীন রেজা, জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই মউকের কার্যক্রম ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন , মানব উন্নয়ন কেন্দ্র মউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আশাদুজ্জামান সেলিম।
মুক্ত আলোচনায় মানবাধিকার কর্মীবৃন্দ বাল্য বিবাহ প্রতিেিরাধ, নারী নির্যাতন প্রতিরোধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধসহ সালিশ যোগ্য ও সালিশ অযোগ্য মামলার বিভিন্ন ধারা ,বিধি প্রবিধান সম্বন্ধে জানতে চেয়ে প্রশ্ন তুলে ধরেন।বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ সাবলীল ভাষায় নারী নির্যাতন প্রতিরোধ আইনের সুবিধাদি ও মিডিয়েশনের গুরুত্ব উপস্থাপন করে সদুত্তর প্রদান করেন।
কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের মানবাধিকার কর্মীবৃন্দ, মউকের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code