মেয়ে ও সৃজিতকে নিয়ে মিথিলার বড়দিন উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বড়দিনের ছুটি দারুণভাবে উদযাপন করলেন বাংলাদেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। মেয়ে আইরা তাহরিম খান ও স্বামী সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে বেড়াতে গিয়ে এক টুইট বার্তায় মিথিলা লেখেন, ‘আমার ছোট এলফ এবং সান্তা’।

Manual8 Ad Code

চলতি বছর দেশের বিনোদন জগতে সবচাইতে আলোচিত ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও নাটকের নিয়মিত মুখ তাহসান রহমান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিতের সঙ্গে বিয়ের পর গণমাধ্যমে একের পর এক নেতিবাচক সংবাদে বেশ বিরক্ত মিথিলা। এমনকি তার বেশ কিছু ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় আইনের দ্বারস্থও হয়েছেন তিনি। এই সম্পূর্ণ সময় মিথিলাকে শতভাগ সমর্থন দিয়েছেন সৃজিত।

মিথিলা-সৃজিতের সঙ্গে মেয়ে আইরা তাহরিম খানের এই ছবি আরো একবার প্রমাণ করছে, সব সমালোচনাকে পাশ কাটিয়ে সামনে দুর্দান্ত সময় কাটাতে যাচ্ছেন এই জুটি।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code