মোস্তফা কামাল প্রতিরক্ষায় নতুন সচিব, সংস্কৃতিতে আরেফিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা সচিব হিসেব বদলি করেছে সরকার। এছাড়াও অতিরিক্ত সচিব এম বদরুল আরেফিনকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে আরও তিন সচিবের দপ্তর বদল করেছে সরকার।

Manual2 Ad Code

রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

Manual4 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকার খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফিনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অপর এক আদেশে বলা হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলামকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব ) তপন কান্তি ঘোষকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব পদে বদলি করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code