মোহামেডানকে জিতিয়ে ব্রাজিলিয়ানের পাশে মালির স্ট্রাইকার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: সুলেমান দিয়াবাতে মোহামেডান স্পোর্টিংয়ের কুশলি স্ট্রাইকার। গোলমেশিন বললে ভুল হবে না। ঐতিহ্যবাহী দলটি পয়েন্ট পাচ্ছে অনেকটাই মালির স্ট্রাইকারের সৌজন্যে। আজও মোহামেডান পয়েন্ট পেয়েছে। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে। দিয়াবাতে জোড়া গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিতে বড় সহায়ক ভূমিকা রেখেছেন।

মুন্সিগঞ্জের শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও দলই পারেনি গোলের খাতা খুলতে। তবে দুর্ভাগ্য মোহামেডানের। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দিয়াবাতের জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি। তবে বিরতির পরই এসেছে তিনটি গোল।

Manual5 Ad Code

৬০ মিনিটে পেনাল্টি থেকে প্রথমে মোহামেডান এগিয়ে যায়। চট্টগ্রাম আবাহনীর একজনের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি দেন। স্পট কিক থেকে দিয়াবাতে গোলকিপারের বিপরীত দিক দিয়ে জোরালো শটে জাল কাঁপান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code